কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার

২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মেট্রিক টন। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে এ ধান কিনবে সরকার। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, কৃষকেরা বিক্রি করতে চাইলে লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহ করা হবে। এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ চলবে। আর ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।

চালের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।

খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৫   ৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিতে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী
‎ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের সশ্রম কারাদণ্ড
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ