![]()
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী নাজমা বেগমকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্বামী উসমান মাতুব্বরের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
গত ৪ নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার গোড়াইল এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাজমা। বর্তমানে শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাজমার অভিযোগ, গহনা ও প্রায় চার লাখ টাকা নেওয়ার হিসাব চাইলে তাঁর স্বামী ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি, লাথি ও কাঠের বাটাম দিয়ে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং বাম চোখের নিচে জখম হয়।
অভিযুক্ত উসমান মাতুব্বর স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, “আমার স্ত্রীকে মারছি। সে পারলে আমার নামে থানায় গিয়ে যত পারে মামলা দেক, আমি বুঝব।”
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:১৭:৫০ ৬ বার পঠিত