রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জামালপুর প্রতিনিধি :​‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

​রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। সকালে জাতীয় ও সমবায় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম, এমপি।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন এবং বিশিষ্ট সমবায়ী জয়নাল আবেদীন ও আবুল কাশেম মাস্টার।

​উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জগলুল পাশা ও রবিউল মিয়াসহ সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপজেলার আটটি সেরা সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:২৬:২৪   ৭ বার পঠিত