জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখোশ পরা নেতাদের খোঁজে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখোশ পরা নেতাদের খোঁজে পুলিশ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখোশ পরা নেতাদের খোঁজে পুলিশ

জামালপুর প্রতিনিধি : ​জামালপুরে শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতা-কর্মীরা। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের প্রধান সড়কে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী এ মিছিলে অংশ নেন, যাদের অধিকাংশেরই মুখে মুখোশ ছিল বলে জানিয়েছে পুলিশ।

​সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

​পরবর্তীতে ৫ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলের সামনে থাকা ব্যানারে এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা এবং অন্য পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ছবি দেখা যায়। মিছিল থেকে ‘রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার ভয় নেই’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

​জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত ১৫-২০ জন মিলে এ মিছিলটি করেছে। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখেই মুখোশ ছিল। তাদের ভিডিও দেখে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৯   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখোশ পরা নেতাদের খোঁজে পুলিশ
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক কফিল মন্ডলের
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ