‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণআন্দোলনের মুখে যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়। তাদের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা কিছুটা বিচারাধীন, কিছুটা আদালত কর্তৃক রায় প্রকাশিত। অতএব তারা আইনের ঊর্ধ্বে না।

তিনি বলেন, পলাতকদের দেশে আসতে না করেছে কে? তাদের দেশেই থাকা উচিত ছিল। তাদের বিরুদ্ধে বিচারের যে রায় আছে তা কার্যকর করবে দেশের সরকার এবং বিচার বিভাগ।

রোববার (৮ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগস্থলে ১৫১ মিটার দীর্ঘ কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় তিনি এসব কথা বলেন।

এদিন বিকালে সেতুর সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলা প্রান্তে পৃথকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫০   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ