সোমবার, ৯ নভেম্বর ২০২৬

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় অর্থোপেডিক হাসপাতাল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



জাতীয় অর্থোপেডিক হাসপাতাল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ, নতুন পোস্ট-অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে কাজ করতে পারেন, সে জন্য সব ব্যবস্থা করা হবে।

এ সময় রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪৮   ৫ বার পঠিত   #  #  #