১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক সালথা পুলিশ, সড়কে মহড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক সালথা পুলিশ, সড়কে মহড়া
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক সালথা পুলিশ, সড়কে মহড়া

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ফরিদপুরের সালথায় সতর্কতামূলক মহড়া দিয়েছে থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ মহড়া পরিচালনা করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়ায় অংশ নেন থানার পুলিশ সদস্যরা।

মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কেউ নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নাশকতা প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৫   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
মধুখালীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না - ইউএনও
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক সালথা পুলিশ, সড়কে মহড়া
“ফরিদপুরের চরভদ্রাসন” ‎জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে তিন মাস পরে কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন
জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, ৩ মামলায় ৮ হাজার জরিমানা
জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড
এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস: বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ