
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ৩টি মামলায় মোট ৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পৌর শহরের পুরাতন বাইপাস, বেলটিয়া ও নতুন বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।
অভিযানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধকরণ আইন লঙ্ঘন এবং রেস্টুরেন্ট ও কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ ও দূষিত খাবার পরিবেশন করায় ৩টি মামলা দায়ের করা হয়।
অপরাধের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ৮ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও জনসাধারণের চলাচলের পথে নির্মাণসামগ্রী ফেলে রাখার দায়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৪১ ৬ বার পঠিত