মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও রুটি তৈরির অভিযোগ উঠেছে শাওন সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, নোংরা পরিবেশে শ্রমিকেরা খালি হাতে ময়দা ও আটা মেশাচ্ছেন। অনেকের হাতে গ্লাভস ও শরীরে প্রয়োজনীয় সুরক্ষাবস্ত্র নেই। কারখানার পাশে বাথরুমের সেপটিক লাইনের পাইপ রয়েছে। খাবারের ওপর মাছি বসতে দেখা যায় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া কারখানার ভেতরে ধূমপান ও সিগারেটের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা গেছে।

কারখানার মালিক শাওন সিকদারের কাছে বিএসটিআইয়ের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, তাঁর কাছে এসব কাগজপত্র নেই এবং প্রয়োজনও নেই।

স্থানীয়দের অভিযোগ, এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার বাজারজাত করায় জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। তাঁরা অবিলম্বে কারখানাটি বন্ধ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:০১:২৩   ৩৪ বার পঠিত