‎পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‎পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



‎---

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
‎সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ দুর্ঘটনা ঘটে।
‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
‎
‎ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে  রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৮   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের
‎পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ