![]()
কালকিনি,ডাসার : কালকিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডসংলগ্ন সুরের বাড়ির সামনের বক্স কালভার্ট ব্রিজটির নিচে জমে থাকা পানি ও পচে যাওয়া আবর্জনা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে স্থানটি এডিস মশার নিরাপদ প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্থানটি পরিষ্কার করা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১০:২৭:৩০ ৬ বার পঠিত #এডিস মশার প্রজনন #কালকিনি হাসপাতাল রোড #ডেঙ্গুর আশঙ্কা #বক্স কালভার্ট