রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিটিশ এমপি ইমরান হুসাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হাসান উজ্জামান খান, কাউন্সিলর, মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড।
আরো পড়ুন

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে।
তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:১০   ৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ