বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে বুধবার তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কিছুক্ষণ আগে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন।’

বার্তা সংস্থাটি আরও জানায়, সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট।

তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান বলেন, ‘সম্মেলনে আমরা পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব।’

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৭   ২২ বার পঠিত   #  #