প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব- স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব- স্পীকার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব- স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজকের ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত হয়। তিনি বলেন, প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।

তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’ এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ সাইফুল ইসলাম, এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিগত আওয়ামীলীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে। ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে এদেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে এদেশের স্বৈর শাসনের অবসান হয়। তিনি বলেন, আপামর জনসাধারণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।

স্পীকার বলেন, রাজনৈতিকদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে এদেশের দুর্নীতি নির্মূল করা সম্ভব। রাজনৈতিকদের অধীনে আমলারা কাজ করে থাকেন। তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মাধ্যমে সমাজের সর্বস্তরের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

স্পীকার বলেন, এবারের সংসদে নারী সংসদ-সদস্যবৃন্দ সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সংসদ-সদস্যগণ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এদেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

চীফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করা। এসময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও আলোচনায় পাহাড় ও সমতলে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রাধিকার, শহরের ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীদের অধিকার সুরক্ষা, দলিতদের স্থায়ী বাসস্থান, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক অগ্রাধিকার, অভিবাসী নারীকর্মীদের সামাজিক সুরক্ষা, গার্মেন্টস শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিতকরণ, বেদে ও উপকূলীয় জেলে সম্প্রদায় এবং দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নে ককাসের অংশীজন গুরুত্বারোপ করেন।

এসময় ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের নিদারুণ মর্মন্তুদ অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ককাসের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৩   ২০ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব- স্পীকার
কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন জেলা প্রশাসক
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের আকস্মিক পরিদর্শন
স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না ছাদ্দাম, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী রাজিবের
সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ