কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে মো. আছাদ শেখ (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. আছাদ শেখ বালিয়াকান্দি উপজেলার মো. নুকাই শেখের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২১   ২১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব- স্পীকার
কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন জেলা প্রশাসক
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের আকস্মিক পরিদর্শন
স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না ছাদ্দাম, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী রাজিবের
সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ