![]()
মার্কিন চিপনির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। সেই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যপদও ছেড়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার এনভিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনভিডিয়ার বর্তমান নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও কোলেট ক্রেস অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি পুরোনো দায়িত্বের পাশাপাশি শীর্ষপদের দায়িত্বও সামলাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতোমধ্যে স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা খোঁজার প্রক্রিয়া শুরু করেছে পরিচালনা পর্ষদ। এ পদে কোম্পানির ভেতরের ও বাইরের প্রার্থীদের বিবেচনা করা হবে।
এনভিডিয়া এবং সামগ্রিকভাবে প্রযুক্তি খাতে অসামান্য অবদানের জন্য জেনসেনকে ধন্যবাদ জানিয়েছে পরিচালনা পর্ষদ।
রয়টার্স জানায়, এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং কোম্পানিটির প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ শেয়ারের মালিক। তিনি প্রতিষ্ঠানটির চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী।
সাম্প্রতিক সময়ে জেনসেন হুয়াংয়ের ওপর চাপ বাড়ছিল। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী বিবাহিত জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা ব্যবসায়ীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই ব্যবসায়ী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, বুধবার জেনসেন হুয়াংয়ের অপসারণের বিষয়টি বিবেচনা করতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বৈঠকে বসে। এর আগে ওই দিনই প্রতিবেদন প্রকাশিত হয়, হুয়াংয়ের অধীনে কর্মরত কোম্পানির এক জ্যেষ্ঠ নির্বাহীর সঙ্গেও তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
হুয়াংয়ের বিদায়ে চার ট্রিলিয়ন ডলারের কোম্পানিটি কিছুটা হলেও অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পুরো ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৮:২৭ ৭ বার পঠিত