উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২

কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে দুটি দেশীয় তৈরি বন্দুক, লোহার তৈরি একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ এবং এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ মোট ১২ জন অপরা‌ধীকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও এলাকায় আইনশৃঙ্খলা স্বাভা‌বিক রাখ‌তে এ অ‌ভিযান চলমান থাক‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন উখিয়া পু‌লিশ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৭   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ