শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি দল ভাওয়াল গ্রামের জুয়েলের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক রাকিবুল হাসান জুয়েল ভাওয়াল গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে তাঁর বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সালথা থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

তবে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:১৫   ৪ বার পঠিত