ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি ভাঙ্গা থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা জোরদার এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩১   ২ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক
সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান বক্তা ভারতের ক্বারী ইয়াসিন আলী
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ