বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল

গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয়েছে ওএমএস (ওপেন মার্কেট সেল) ট্রাকসেল কর্মসূচি।

খাদ্য অধিদফতরের ব্যবস্থাপনায় শুক্রবার (১৩ নভেম্বর) থেকে জেলার নির্ধারিত স্পটগুলোতে শ্রমিকদের মাঝে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির সরেজমিনে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং শ্রমিকদের সাথে কথা বলেন।

কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আমাদের গার্মেন্টস শ্রমিক যারা আছেন, তাদের স্বল্প আয়ের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিটি চালু করা হয়েছে। আজ নারায়ণগঞ্জে বিসিক থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জসহ শ্রমিকদের জন্য ১০টি পয়েন্টে এই চাল বিক্রির ব্যবস্থা করা হয়েছে। একজন প্রকৃত শ্রমিক তার আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে একবার ১০ কেজি করে চাল পাচ্ছেন।”

ডিসি আরও বলেন, “আজ এই কর্মসূচি শুরু হলো এবং আগামী তিন মাস প্রতি শুক্রবার এই কার্যক্রম চলবে। একেকটি পয়েন্টে পাঁচ টন করে চাল বিক্রি হবে, সেই হিসেবে আমরা প্রতি শুক্রবার প্রায় ৫ হাজার শ্রমিককে এই সেবার আওতায় আনতে পারছি।”

“শুরুতেই শ্রমিক ভাইদের সাড়া পেয়েছি প্রথম কিছুক্ষণের ভেতরেই প্রায় আড়াইশ শ্রমিক এনলিস্টেড হয়েছেন। পরবর্তীতে সুযোগ থাকলে এই সেবা আরও সম্প্রসারণ এবং অন্যান্য পণ্য যুক্ত করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।”

খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে ৩০ টাকা দরে চাল বিক্রির জন্য মোট ১০টি স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কারখানার আশপাশের ৮টি স্পট এবং বাকি ২টি স্পট রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় অবস্থিত।

নির্ধারিত ১০টি স্পটের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮টি স্পট হলো- ফকিরা গার্মেন্টস সংলগ্ন কায়েমপুর এলাকা, তল্লার মডেল গার্মেন্টস এলাকা, বিসিক ১ নম্বর গেট, বিসিক ২ নম্বর গেট, বিসিক ৩ নম্বর গেট, ফারিয়া ও ফকির অ্যাপারেলস-এর মাঝখানের রাস্তা, আদমজী ইপিজেড এলাকা এবং সংশ্লিষ্ট আরেকটি নির্ধারিত পয়েন্ট।

এছাড়া বাকি ২টি স্পট হিসেবে রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলার নির্দিষ্ট পয়েন্টে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০০   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ: সংস্কৃতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ