ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের লড়াইটা ভালোই জমে উঠেছিল। কিন্তু ম্যানসিটিকে হারিয়ে সেই লড়াইয়ে বড় পার্থক্য তৈরি করেছে নটিংহ্যাম ফরেস্ট। এদিন সিটিজেনদের ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম। এতে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে টানা তৃতীয় হারের শিকার হলো ম্যানচেস্টার সিটি।

সাবেক সিটি স্ট্রাইকার লিয়াম দেলাপের জোড়া গোলে সিটি গ্রাউন্ডে তারা ৩-১ গোলের জয় পায়। আর এই জয়ে ফরেস্ট রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে এবং ম্যানইউকে সেই জায়গায় নামিয়েছে।

দুই বছরে প্রথমবার লিগে টানা তৃতীয় ম্যাচ হারল ম্যানসিটি। আর ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রথমবার এমন একটি দলের কাছে তিন গোল খেল, যারা দিনের শুরুতে প্রিমিয়ার লিগের তলানিতে থাকা তিন দলের একটি ছিল।

মৌসুমের শুরুতে টানা সাত জয় পাওয়া ম্যানসিটি দ্বিতীয় স্থানেই আছে। কিন্তু শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে ব্যবধান এখন ছয় পয়েন্টের। আর এই জয়ে ফরেস্ট রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে এবং ম্যানইউকে সেই জায়গায় নামিয়েছে।

চেলসি থেকে ক্লাব রেকর্ড গড়ে ফরেস্টে আসার পর তার প্রথম আট ম্যাচে মাত্র একটি গোল করেন দালেপ। কিন্তু জোড়া গোল করে বুঝিয়ে দিলেন, এই মৌসুমে ফরেস্টকে আরও ভালো কিছু এনে দিতে পারেন তিনি।

দালেপের ফুটবল ক্যারিয়ার শুরু সিটিতে। কিন্তু ক্লাবটির হয়ে মাত্র দুটি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছিলেন। তার গোলেই ২০ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানসিটি। তাতে ২০০৭ সালের পর প্রথমবার টানা তিনটি লিগ ম্যাচে হাফটাইম পিছিয়ে থেকে শেষ করল।

এদিন সিটি ডিফেন্ডার জোসকো জিভারদিওলের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত সামনে এগিয়ে যান জাইর কুনহা, তারপর একটু ফাঁক খুঁজে বাঁ দিক দিয়ে নিচু কোণাকুণি শটে ষষ্ঠ মিনিটে লিড এনে দেন।

রক্ষণের ভুলে আবারও বল হারায় ম্যানসিটি। এবার নিজের অর্ধ থেকে দেলাপ দুজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে এগিয়ে গিয়ে ১৮তম মিনিটে ফরেস্টের ব্যবধান দ্বিগুণ করেন।

সিটি দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয়। বাঁ প্রান্ত থেকে একটি লম্বা বল পান তিনি। তার ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে রায়ান শেরকির কাছে পৌঁছায়, তিনি উঁচু শটে জালের কোণা দিয়ে বল জড়ান।

সিটি সমতা ফেরাতে প্রাণপণ চেষ্টা করছিল। কিন্তু ফরেস্ট ৭৪তম মিনিটে দুই গোলে এগিয়ে যায়। দ্রুত একটি পাল্টা আক্রমণ থেকে দেলাপের শট দূরের পোস্টের ভেতরে লেগে জাল কাঁপায়। ফরেস্ট কোচ গ্লাসনার তার খেলোয়াড়দের সঙ্গে গোল উদযাপনে মাঠের অর্ধেক পর্যন্ত দৌড়ে যান। ম্যানসিটির বিপক্ষে জয়ের আনন্দ তো বাধ ভেঙে যাওয়ার মতোই!

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪৭   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ