![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া জেরে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক নারী ও পুরুষ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—কাওয়ামারা গ্রামের ডোমপাড়া এলাকার মো. শাহজাহান আলীর ছেলে মো. বাবলু মিয়া (৪২) এবং একই এলাকার আজিজুল হকের স্ত্রী মোর্জিনা খাতুন (৪০)। তারা সম্পর্কে জামাই ও খালা শাশুড়ি।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ৪ বছর ধরে বাবলু মিয়া ও মর্জিনা খাতুনের মধ্যে অবৈধ সম্পর্কের গুঞ্জন ছিল। শুক্রবার গভীর রাতে বাবলু মিয়া ওই নারীর বাড়িতে প্রবেশ করলে বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে প্রতিবেশীরা একত্রিত হয়ে বাড়িটি ঘেরাও করেন এবং ঘরের ভেতর থেকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে।
জানা গেছে, আটক বাবলু মিয়ার সংসারে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। অন্যদিকে, মর্জিনা খাতুনের দুটি বিবাহিত মেয়ে রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন বা উৎসুক জনতার মাধ্যমে বর্তমানে তাদের উভয়কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্থানীয় জনতা পরকীয়ায় জড়িত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণপূর্বক জেলহাজতে পাঠানোর কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১২:১৭:০৮ ৫ বার পঠিত