
কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব বনগ্রাম নূরানী তা’লিমুল কুরআন মাদরাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে কালকিনি উপজেলার প্রথম সাংবাদিক, সাবেক যুগান্তর, ভোরের কাগজ, মানবজমিন, সমকাল, ডেইলি নিউ নেশন এবং বর্তমান দৈনিক ইনকিলাব পত্রিকার ডাসার উপজেলা সংবাদদাতা মোহা. মিজানুর রহমান-কে সাংবাদিকতা পেশার অনন্য স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গোপালপুর ইউপি সদস্য মো. আ. হালিম হাওলাদার, হাফেজ ইমরান হোসেন ইমারাত, মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মুহাম্মাদ আ. গফফারসহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করে ডাসার উপজেলার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্থানীয় এই গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করায় এলাকার বিভিন্ন মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩১ ১ বার পঠিত