
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টে- ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সহকারী কমিশনার (ভূমি) মো: পলাশ উদ্দিন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ্ , উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন , মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জেল হোসেন , উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাইদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৯ ৩ বার পঠিত