সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির তৃতীয় সভা আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি সভায় সভাপতিত্ব করেন।

সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশগ্রহণ করেন। এ ছাড়া, কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি পদ পূরণের অগ্রগতি পর্যালোচনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদগুলোর মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির ১টিসহ মোট ১৬টি পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার লক্ষ্যে বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ইউএনডিপির কারিগরি সহযোগিতায় একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা প্রণয়ন করে দেওয়ার জন্য সংস্থাটির সহযোগিতা চাওয়া হয়। সেপ্রেক্ষিতে ইউএনডিপিকে আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে সরবরাহ করার জন্য কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৪   ২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো
সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা
সংসদীয় সাব কমিটির বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রসব নিশ্চিতে গুরুত্বারোপ
যুবদলের মিছিল দেখে “জয় বাংলা” স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ