মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকি সেন্টারের ৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এস এম নেছার উদ্দিনের উদ্যোগে এবং সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি বাস্তবায়িত হয়।
​

প্রতিষ্ঠার পর থেকেই অত্র অঞ্চলের অসহায় ও সাধারণ মানুষের চোখের চিকিৎসায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ৫ বছর পূর্তির এই শুভলগ্নে স্থানীয় দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
​

হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এস এম নেছার উদ্দিন জানান,আগামীতেও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সেবাধর্মী চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৩৪   ৩ বার পঠিত