![]()
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন,জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও সহিংসতা সৃষ্টি করে ক্ষমতা থেকে সরানো যাবে না। জনগণ পাঁচ বছরের জন্য বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। কথিত নিষিদ্ধ একটি সংগঠন দেশে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
সোমবার (১৬নভেম্বর) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু এর সঞ্চালনায় সভায় মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হোন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি নেতাকর্মীদের উদ্দেশে রাজনৈতিক বক্তব্য দেন এবং চলমান পরিস্থিতিতে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু।
এছাড়া মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা পরিহার এবং সাংগঠনিকভাবে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর সভার সাবেক পৌর মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান,যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব মিয়া, সদস্য সচিব মোঃ কাইয়ুম মুন্সি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:১১:৫৫ ২ বার পঠিত