রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মেজর সিনহা হত্যা, বিশ্বজিত হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে।

আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত মে মাসে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছিল। গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। ২০ মে মামলা দায়েরের পর মাত্র চার দিনের মধ্যে ২৪ মে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন আদালত সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত স্বল্প সময়ে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তির ঘটনা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ভূমিকার কারণে এ বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ঘটনা ঘটার পরপরই, এমনকি মামলা দায়েরের আগেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। বিগত দেড় দশকে বিচারহীনতার সংস্কৃতির কারণে বিচার না পাওয়ার আশঙ্কায় রামিসার বাবা মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন। সরকার তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। যত বাধা ও প্রতিকূলতাই আসুক, সরকার ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না। বিগত ১৬-১৭ বছরে যারা হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রতি সরকারের দায়বদ্ধতা।

আইনমন্ত্রী আরও বলেন, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার এ উদ্যোগে বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতা প্রয়োজন। বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, সম্প্রতি যে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৮   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন
গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বিপদের মুখে তৈরি পোশাক শিল্প
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ