মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি

মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না, এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে শপথ করানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।
মাদকের রুট পুরোপুরি নির্মূল করাই পুলিশের লক্ষ্য। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই।
পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় পাবনা অনেক ভালো অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।

সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে ডিআইজি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের স্বার্থে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা বসাতে হবে, যাতে ঘরের পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা যায়। এতে অপরাধ শনাক্ত করা এবং মামলার তদন্ত কার্যক্রম সহজ হবে। ইতিমধ্যে যেসব মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।
আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরবেন।

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিআইজি আরও বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান ও প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৮   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস
উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন : প্রধানমন্ত্রী
আলফাডাঙ্গায় স্ত্রী ডিভোর্স দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ