আলফাডাঙ্গায় স্ত্রী ডিভোর্স দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় স্ত্রী ডিভোর্স দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় স্ত্রী ডিভোর্স দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : প্রেমের টানে বিয়ে, স্বপ্ন ছিল সুখের সংসার গড়ার। কিন্তু শেষ পর্যন্ত সেই সংসারের পরিণতি হয়েছে বিচ্ছেদে। স্ত্রীর কাছ থেকে ডিভোর্সের খবর পাওয়ার পর ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক যুবক। স্ত্রী ডিভোর্স দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। অন্যদিকে ছেলের এমন ‘মুক্তির আনন্দে’ পাড়া-প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন তাঁর মা।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার পৌর এলাকার কুসুমদি গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই গ্রামের রেজাউল শেখের ছেলে ৩১ বছর বয়সী আলামিন শেখের এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে কৌতূহলী এলাকাবাসী ও পাড়া-প্রতিবেশীরা ভিড় জমান। মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ নভেম্বর পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের আজাদ মুন্সির মেয়ে আহিয়া আইভিকে (২৫) প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন আলামিন শেখ। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মনোমালিন্য ও দূরত্ব বাড়তে থাকে।

আলামিন শেখের অভিযোগ, তাঁর স্ত্রী বিভিন্ন সময়ে একাধিক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি তাঁর অনুমতি ছাড়াই অন্য এক যুবকের সঙ্গে মিউজিক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত স্ত্রী আহিয়া আইভি তাঁকে ডিভোর্স দেন বলে দাবি করেন আলামিন।

ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করে আহিয়া আইভির ভাই আরমান মুন্সি মুঠোফোনে বলেন, ‘দুই-তিন দিন আগে আমার বোন তাকে ডিভোর্স দিয়েছে। আমাদের পরিবারের কেউই চায় না, সে এই সংসার করুক।

আলামিনের মা জোনাকি বেগম বলেন, ‘তার আচরণ ও মানসিক অত্যাচারে আমাদের পরিবারের সবাই অতিষ্ঠ ছিল। আমার ছেলেকে ডিভোর্স দেওয়ার খবর পাওয়ার পর সে দুধ দিয়ে গোসল করেছে। এতে আমরা সবাই মুক্তি পেয়েছি। তাই আনন্দ প্রকাশ করে পাড়া-প্রতিবেশীদের মিষ্টি রান্না করে খাইয়েছি।’

এদিকে ডিভোর্স দেওয়া স্ত্রী আহিয়া আইভির বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্ত্রীর ডিভোর্সের পর এক মণ দুধ দিয়ে গোসল এবং পরিবারের পক্ষ থেকে মিষ্টি বিতরণের ঘটনাটি ঘিরে কুসুমদি গ্রামে চলছে নানা আলোচনা। ব্যতিক্রমী এই আয়োজন স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪২   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস
উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন : প্রধানমন্ত্রী
আলফাডাঙ্গায় স্ত্রী ডিভোর্স দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ