![]()
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশ ছাড়ার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহেদ পারভেজ। রোববার তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহেদ পারভেজ আলীনগর এলাকার শওকত আলী হাওলাদার ও প্রয়াত রাহেলা বেগম দম্পতির সন্তান। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা গার্ডেন সিটির ডি ব্লকের ৩ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত শাহেদ পারভেজ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১২:১০:৩২ ৬ বার পঠিত