সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীবর্দী সোনালী ব্যাংক মোড় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদ মিয়া কমপ্লেক্স মোড় পর্যন্ত যায়। পরে মিছিলটি পুনরায় চণ্ডীবর্দী সোনালী ব্যাংক মোড়ে ফিরে এসে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. মুন্নু মুন্সি ও মো. রবিউল ইসলাম মুন্সী, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সি শাহীন,সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম শাহিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান মৃধা ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন।
এছাড়া মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী,উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রুইন ও সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর,মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক মহাসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৬   ৮ বার পঠিত