ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (সোমবার) দুপুর ০১:৪০ ঘটিকায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পীকারের সফরসঙ্গী হয়েছেন নাসের রহমান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং নিলোফার চৌধুরী, এমপি।

এসময় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সংসদ সচিবালয়ের সচিব ব‍্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে স্পীকারকে বিদায় জানান।

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৮   ৩ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত - মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশ ছাড়ার সময় ডিবি পুলিশের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ