মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় প্রতিবেশী এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে আইনাল হক (৪৫) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আইনাল হক বিবাহিত বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই নারীকে উত্ত্যক্ত করার সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে আইনাল হককে আটক করেন। পরে ঘটনাটি সরিষাবাড়ি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলামকে অবহিত করা হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বক্তব্য আমলে নিয়ে বাদী ও বিবাদীর কথা শোনেন। এরপর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন।

​এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০:০৩:৪৫   ৮ বার পঠিত