![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ নিজাম উদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নব্যচর এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন ওই এলাকার মোরাদুজ্জানের ছেলে।
পুলিশ জানায়, এর আগেও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নিজাম। পূর্বের সেই মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন এবং এবার ইয়াবা ও হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত নিজামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:০৪:৫৪ ৮ বার পঠিত