মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা

কালকিনি,ডাসার (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন মেহদি ইমাম, উপজেলা বিএনপির সা‌বেক সভাপতি ফজলুল হক বেপারী, উপজেলা ভূমি কর্মকর্তা, কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, কালকিনি থানার ওসি সোলেমান মাহমুদ এবং সমাজসেবা অফিসার রাশেদুল ইসলাম।
​এছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের তথ্য সংগ্রহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগীদের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ এবং মাঠপর্যায়ের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:০০   ৩১ বার পঠিত