সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গাবতলী বাজারে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, একটি ফার্মেসি এবং একটি সার ও কীটনাশকের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় দোকানের ভেতরে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি দোকানের মালামাল ও মোটরসাইকেল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:১৭   ৬ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
সরকারি নীতিমালা মেনেই ডিলারশিপ পাওয়ার দাবিতে আলফাডাঙ্গায় এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুলের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ