কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব।

তিনি বলেছেন, পাহাড়ের মাটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখান থেকে সোনা ফলানো সম্ভব।

আজ সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স, বিশেষ করে ওয়াটার অ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। এ অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

কাপ্তাই লেকের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সাচিং প্রু বলেন, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে কৃষকদের উৎসাহিত করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা করা প্রয়োজন।

পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।

সভায় রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান কাপ্তাই লেক থেকে আহরিত মাছের পরিমাণ ও উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চতর কারিগরি কমিটি গঠন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৭   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ