বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

জামালপুর প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সোলাইমান সরকারের উপস্থিতিতে এবং ডাঃ সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং রপ্তানিমুখী খামার গড়ে তোলার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৪   ২৬ বার পঠিত