![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ্ , উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত্য) মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন ব্যবস্থার বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপালন, রোগ প্রতিরোধ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে
বাংলাদেশ সময়: ২৩:০৪:৩০ ৭ বার পঠিত