শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমু মার্কেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে ৩০০ ফুট সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি আশপাশের কয়েকটি উপজেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতনসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের মানুষের অধিকার ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেশের মানুষ ভুলে যায়নি। তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

এর আগে মিছিলকে কেন্দ্র করে সমু মার্কেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে দিপু ভূঁইয়ার নেতৃত্বে মিছিল বের হলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১২   ৬ বার পঠিত