![]()
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে মাদক সেবনরত অবস্থায় এবং দুজনকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বন্দর থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এ ছাড়া আগের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৮ ৬ বার পঠিত