![]()
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি, এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।সরকার নীতি
এছাড়া আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ, জেলা প্রশাসক, অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, প্রাক্তন ছাত্র প্রফেসর মীর্জা নাসির উদ্দীন ও মেজর জেনারেল (অব:) আমসা আমীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৫২:০১ ৮ বার পঠিত