সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৪০০ মিটার দীর্ঘ ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৬৫০ মিটার অবৈধ জাল ও ৭টি চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্ট করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অভিযানটি উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লাকান্দি এলাকায় পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সদরপুরের আয়োজনে এবং চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির একটি দলের সহযোগিতায় বেলা ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং ৭টি চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি নদীতে ইলিশ ধরার জন্য স্থাপন করা ৪০০ মিটার দীর্ঘ অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩০   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ