ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন হলো। আজ রবিবার সকালে নারায়ণগঞ্জ চাষাড়া মোড়ে জিয়া হল প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)।

নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে মেলায় বিশেষ স্টলে পুলিশের ডিজিটাল সেবা সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হচ্ছে। এ স্টল থেকে অনলাইনে জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন, ভাড়াটিয়া নিবন্ধন এবং পুলিশের বিভিন্ন সেবার এ্যাপ সম্পর্কে বাস্তবিক জ্ঞান প্রদান ও সরাসরি আবেদন করা যাচ্ছে। জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১২   ৬৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ