ঢাকা-ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়ার ফ্লাইট-সেবার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়ার ফ্লাইট-সেবার উদ্বোধন
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



ঢাকা-ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়ার ফ্লাইট-সেবার উদ্বোধন

থাইল্যান্ডভিত্তিক বেসরকারি বিমান সংস্থা থাই এয়ার এশিয়া যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা–ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শনিবার সন্ধ্যায় ঢাকা-ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়ার ফ্লাইট-সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অ্যাভিয়েশন খাত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহবুব আলী বলেন, গত ১০ বছরে এই খাতের প্রবৃদ্ধি দ্বিগুণ হয়েছে। আগামী ১৫ বছরে এই প্রবৃদ্ধি তিন গুণ হবে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, থাই এয়ার এশিয়ার ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও দেশের জনগন উপকৃত হবেন। এর মাধ্যমে বন্ধুত্বপূর্ণ দুই দেশের (বাংলাদেশ ও থাইল্যান্ড) সম্পর্ক আরও জোরদার হবে। বিশ্বে কম খরচে যাত্রী সেবা দেওয়ার ক্ষেত্রে থাই এয়ার এশিয়ার সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়েই থাই এয়ার এশিয়ার বহরে অনেকগুলো এয়ারক্রাফট যুক্ত হয়েছে। তিনিও যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট পরিচালনার প্রতি জোর দেন।

বাংলাদেশে থাই এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস (টাস) এভিয়েশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মামুনুল হক বলেন, বাংলাদেশ অ্যাভিয়েশন ‘হাব’ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। সাশ্রয়ী মূল্যে ও মানুষের ভ্রমণকে সহজ করতে কাজ করছে টাস। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা–কুয়ালালামপুর ও ঢাকা–ব্যাংকক রুটে টিকিট মূল্যের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাস ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, টাস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মজিবুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মুযাক্কের আহমাদুল হক প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়া একটি ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকা–ব্যাংকক রুটে যাত্রী পরিবহন শুরু করে থাই এয়ার এশিয়া। শতভাগ যাত্রী নিয়ে ফ্লাইটটি দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

থাই এয়ার এশিয়ার পক্ষ থেকে চালু এই ফ্লাইটের মাধ্যমে তুলনামূলকভাবে কম খরচে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। ভ্রমণকালীন ফ্লাইটের সুযোগ-সুবিধা যাত্রীর চাহিদা অনুযায়ী নির্ধারণ করা যাবে। যাত্রী তাঁর চাহিদা অনুযায়ী ফ্লাইটের সুবিধা কমবেশি করে নিতে পারবেন। প্রতি শুক্র, রোব, মঙ্গল ও বুধবার—সপ্তাহের এই চার দিন দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়া হবে। প্রায় দুই ঘণ্টা পর এটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে এক্সপ্রেসওয়ের মাধ্যমে মূল ব্যাংকক শহরে যেতে আনুমানিক ৪০ মিনিটের মতো সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৬   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বায়ু দূষণ: রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা
নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ