বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেছেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, তবে ভোটের মাধ্যমে তাদের আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই।
তিনি বলেন, নাশকতাসহ দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে- নিশ্চয়ই সরকার জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।
আজ মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন,‘আগামী নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা ’৭১ এর হত্যাকারী ধর্ষণকারী, লুন্ঠনকারী ও যুদ্ধাপরাধের দোসর। তারা ’৭৫ এর হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী ও অগ্নিসন্ত্রাসী- তারাই আবার উদ্যত হয়েছে। আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার হয়েছে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ডের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২০:১৫:৪৬   ৭৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
​দীর্ঘ ৭ মাসের প্রতীক্ষার অবসান, উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় যমুনা সার কারখানা
কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
কালকিনিতে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি তু‌হিন ঢাকায় গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ