স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পাদনে ব্যবস্থা গ্রহণের পরামর্শ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পাদনে ব্যবস্থা গ্রহণের পরামর্শ
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পাদনে ব্যবস্থা গ্রহণের পরামর্শ

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২২ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সভায় অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেক উপজেলায় অফিস ভাড়া করে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
সভায় বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরি’র কার্যক্রম চলমান রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি এছাড়াও বরিশালের উলানিয়া জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।
সভার শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রতত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১২:১৪   ৬০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ