ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার পৌর এলাকার আজাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশয়ারা গ্রামের সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া (৪০) এবং আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে হেলপার সাইফুল ইসলাম (২২)।
স্থানীয়রা জানায়, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই অন্য আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক। এ সময় গুরুতর আহত অবস্থায়

হেলপারকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত চালকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং হলপারের মরদেহ হাসপাতালে আছে। আমরা তাদের পরিবারকে খবর দিয়েছি। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৬   ৫৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ