নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানসহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩২   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বায়ু দূষণ: রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা
নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ